শুক্রবার, ১০ জুন, ২০১৬

আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) বিভিন্ন দোয়া পড়ে বহু রোগীকে আল্লাহর রহমতে সুস্থতা ফিরিয়ে দিয়েছেন।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) যেসকল দোয়া পড়তে সেগুলোর মধ্যে নিচে একটি দোয়া বর্ণনা করা হলো।
وَعَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّهُ قَالَ لِثَابِتٍ رَحِمَهُ الله أَلاَ أَرْقِيكَ بِرُقْيَةِ رَسُولِ اللهِ ﷺ ؟ قَالَ: بَلَى، قَالَ: « اَللهم رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَأسِ، اِشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شَافِيَ إِلاَّ أنْتَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَماً ». رواه البخاري
আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি সাবেত (রাহিমাহুল্লাহ) কে বললেন, আমি কি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করব না?’ সাবেত বললেন, অবশ্যই।’ আনাস রাদিয়াল্লাহু আনহু এই দোআ পড়লেন, আল্লাহুম্মা রাববান্না-স, মুযহিবাল বা’স, ইশফি আন্তাশ শা-ফী, লা শা-ফিয়া ইল্লা আন্ত্, শিফা-আল লা য়্যুগা-দিরু সাক্বামা।’’ অর্থাৎ হে আল্লাহ! মানুষের প্রতিপালক! তুমি কষ্ট দূর কর এবং আরোগ্য দান কর। (যেহেতু) তুমি রোগ আরোগ্যকারী। তুমি ছাড়া আরোগ্যকারী আর কেউ নেই। তুমি এমনভাবে রোগ নিরাময় কর, যেন তা রোগকে নির্মূল করে দেয়।
[বুখারি ৫৭৪২, তিরমিযি ৯৭৩, আবু দাউদ ৩৮৯০, আহমদ ১২১২৩, ১৩৪১১]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন